কোয়ান্টাম কম্পিউটারকে ছোট ও দ্রুতগতির করবে ইন্টেল চিপ

২০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:৪৯  
কোয়ান্টাম কম্পিউটিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার মনোনিবেশ করেছে ইন্টেল। আর তাদের এই কৌশলের মূল ভূমিকা পালন করতে নতুন কম্পোনেন্ট দেখিয়েছে কোম্পানিটি। ইন্টেল এবং কিউটেক হর্স রিজ নামের নতুন ক্রিয়োজনিক কন্ট্রোল চিপের বিষয়ে কিছু তথ্য প্রকাশ করেছে। আর এই চিপ ব্যবহারে কোয়ান্টাম কম্পিউটার আরও ছোট, দ্রুতগতির এবং কম ‘অ্যাগ্রেসিভ কুলিং’ রাখতে সহায়তা করবে। এটি সত্যিকারের কোয়ান্টাম কম্পিউটারের স্বপ্নকে বাস্তব করবে না, তবে ইন্টেল তাদের লক্ষের অনেকটাই কাছে পৌছাতে পারবে। সিস্টেম-অন-চিপটি ইন্টেলের ২২ ন্যানোমিটার ফিনএফইএটি লো পাওয়ার প্রসেসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে রয়েছে চারটি রেডিও ফ্রিকোয়েন্সি চ্যানেল যা সর্বমোট ১২৮ কিউবিটস নিয়ন্ত্রণ করতে পারে। ডিবিটেক/বিএমটি